Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ী হতে অপেক্ষার সময় বাড়ছে ২০ বছর

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য তাদের শরণার্থী নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন পরিকল্পনা কার্যকর হলে আশ্রয়প্রার্থীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে ২০ বছর।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবারই এ নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি পাঁচ বছর শরণার্থী হিসেবে থাকার পর অনির্দিষ্টকালের জন্য বসবাসের আবেদন করতে পারেন।

সরকারের দাবি, অবৈধভাবে নৌকাযোগে যুক্তরাজ্যে প্রবেশ ও আশ্রয় প্রার্থনার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নীতিতে প্রথমে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি শরণার্থীদের অবস্থা নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে এবং তাদের মাতৃদেশ নিরাপদ হলে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, অস্থায়ী বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে। সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, এই সংস্কার মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে, যাতে ভবিষ্যতে দেশ আরও বিভক্ত না হয়।

যুক্তরাজ্যের নতুন নীতির নকশায় ডেনমার্কের কঠোর অভিবাসন আইন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, যেখানে শরণার্থীরা সাধারণত দুই বছরের জন্য অস্থায়ী অনুমতি পান এবং মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হয়।

নীতি পরিবর্তনের সমালোচনা করে শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেন, এই সিদ্ধান্ত অভিবাসন কমানোর বদলে মানুষকে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তায় ফেলবে, যা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত এক বছরে আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, গত এক সপ্তাহে দেশটিতে পৌঁছেছেন ১ হাজার ৬৯ জন এবং চলতি বছরে সাগরপথে আগত শরণার্থীর সংখ্যা ইতোমধ্যে ৩৯ হাজার ছাড়িয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর