সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান নোটিশটি প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণার জন্য নির্ধারিত সময়সীমার আগে ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে ফারুকের উপস্থিতিতে […]
সিলেটে গ্যাস সংকট, বসতবাড়িতে বিপুল মজুতের অভিযোগে জরিমানা

সিলেটে যখন খুচরা বাজারে এলপিজি গ্যাসের তীব্র সংকট চলছে, ঠিক সেই সময়ে একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। […]
শাকসু নির্বাচনে ইসির স্থগিতাদেশ

আমির বিন গোলাম রব্বানি ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন শাকসু নির্বাচনসহ সকল প্রকার নির্বাচনকে স্থগিত ঘোষণা করেছেন। গতকাল সোমবার, ১২ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে এ ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাকসু নির্বাচন কমিশনের অফিস (আইআইসিটি) ঘেরাও করে। এসময় শিক্ষার্থীরা আইআইসিটি ভবন, প্রবেশমুখ ও উপাচার্যের বাসভবনের সামনে […]
সিলেটে আজ ও কাল চলাচলে বিশেষ নির্দেশনা জারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৩ জানুয়ারি ও আগামীকাল ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ […]
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে একাধিকবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখা গেছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের আন্দোলনের সময় থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া কিছু অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ […]
তারেক রহমানের সিলেট সফরসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার ঢাকার একটি […]
মোবাইলের কিস্তির ৫০০ টাকা নিয়ে অপমানের অভিযোগ, যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোবাইল ফোনের কিস্তির মাত্র ৫০০ টাকা নিয়ে অপমানের শিকার হয়ে জয় মহাপাত্র (১৯) নামে এক যুবক বিষপান করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয় মহাপাত্র উপজেলার ভাঙাডহর গ্রামের লিটন মহাপাত্রের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, […]
জমে ওঠেছে দিরাই শাল্লার রাজনীতি

আমির বিন গোলাম রব্বানি, দিরাই সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা। বিএনপি প্রার্থী মনোনয়নে নাটকীয়তা থাকলেও এডভোকেট তাহির রায়হান পাবেল চৌধুরীর বদলে প্রার্থী হিশেবে চূড়ান্ত করেছেন সাবেক এমপি জননেতা নাছির উদ্দীন চৌধুরীকে। অপর দিকে জামাতে ইসলামি মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট শিশির মনির। উভয়েই হাওরাঞ্চলের নির্বাচনি মাঠে তুমুল প্রতিযোগিতায় […]
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত

আমির বিন গোলাম রব্বানি, দিরাই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গনতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দীন চৌধুরী এর পক্ষ থেকে ঘোষিত দিরাই শাল্লার প্রতিটি ইউনিয়নে ‘দুআ ও উঠান বৈঠক’ কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার, রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন […]
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)-এর বাস্তবায়নে সিলেট সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান করা হয়েছে। অদ্য ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় লাক্কাতুরা আর.ডব্লিউ.ডি.ও বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের চা-শ্রমিক সম্প্রদায়ের সন্তান এবং সিলেট সিটি করপোরেশনের বস্তি এলাকায় […]