ছাতকে আওয়ামী সন্ত্রাসীর কবলে জিম্মি গ্রামবাসী নিরাপত্তা চান

সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা সাহেল ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন গহরপুর গ্রামবাসী। একই সাথে ক্রমাগত হামলার ঘটনায় আতংক বিরাজ করছে গ্রামজুড়ে। সন্ত্রাসী বাহিনীর কবল থেকে জান মালের নিরাপত্তায় আইনী সহযোগিতা দাবী করছেন ভূক্তভোগীরা। গতকাল (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার সিলেট প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে সন্ত্রাসী বাহিনীর বর্বরতার অভিযোগ করেন উপজেলার গহরপুর গ্রামের […]
যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম যাদের জন্য প্রযোজ্য

যুক্তরাজ্যে যারা ভ্রমণে যাবেন তাদের জন্য বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের কয়েক ডজন দেশের ভ্রমণকারীদের জন্য এটি প্রযোজ্য হবে। দেশটির সরকার বলেছে, ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ইমিগ্রেশন বা অভিবাসন ব্যবস্থাকে আরও উন্নত ও নিরাপদ করবে। তবে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের জন্য এটি সমস্যা তৈরি করেছে। বলে জানা গেছে; বিশেষ […]
লন্ডনের আবাসন সংকটে ২৭০ মাইল দূরে পাঠানো হচ্ছে শত শত পরিবার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন-এ তীব্র আবাসন সংকটের কারণে শত শত পরিবারকে উত্তর-পূর্ব ইংল্যান্ডের প্রত্যন্ত এলাকায় স্থানান্তর করা হচ্ছে। ঘর সংকট সামাল দিতে লন্ডনের বিভিন্ন কাউন্সিল প্রায় ২৭০ মাইল দূরের County Durham-এ পরিবারগুলোকে পাঠাতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে। হঠাৎ করে অপরিচিত এলাকায় গিয়ে কাজ, শিক্ষা ও সামাজিক যোগাযোগ হারিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। অনেক পরিবার অভিযোগ করেছেন, […]
সেবার পরিধি বৃদ্ধি ও ঋণমুক্ত লক্ষ্যে ৫ বছর মেয়াদি পরিকল্পনা ইস্ট লন্ডন মসজিদের

ইস্ট লন্ডন মসজিদের সেবার পরিধি সম্প্রসারণ এবং আর্থিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সমন্বিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনায় তরুণ সমাজকে মসজিদমুখী করা, নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নতুন মুসলিমদের দীর্ঘমেয়াদি সহায়তা, প্রবীণদের সেবা এবং রিফিউজি সার্ভিসে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক […]
ইংল্যান্ড ও ওয়েলসে স্টুডেন্ট লোন সংকট: বিপাকে লাখো গ্র্যাজুয়েট

ইংল্যান্ড ও ওয়েলসে স্টুডেন্ট লোন ব্যবস্থাকে ঘিরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা। তারা বর্তমান ঋণ কাঠামোকে শিক্ষার্থীদের জন্য এক ধরনের “অন্যায্য ফাঁদ” হিসেবে আখ্যায়িত করেছেন। উচ্চ সুদের চাপে অনেক গ্র্যাজুয়েট জীবদ্দশায়ও ঋণ পরিশোধ করতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে ইতোমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত এক দশকে ‘প্ল্যান টু’ […]
ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে কুড়াল-চাকুসহ গ্রেপ্তার ১

যুক্তরাজ্যের Manchester-এ তারাবির নামাজ চলাকালে একটি মসজিদে কুড়াল ও চাকু নিয়ে প্রবেশের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই হাজার মুসল্লির উপস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘटनাটি মঙ্গলবার রাতে Manchester Central Mosque-এ ঘটে। নামাজ চলাকালে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্বেচ্ছাসেবকরা লক্ষ্য করেন, এক ব্যক্তির […]
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ কূটনৈতিক ব্রিফিংয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) House of Commons-এর একটি কমিটি রুমে Commonwealth Parliamentary Association (সিপিএ) আয়োজিত প্যানেল আলোচনায় বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের অঙ্গীকার এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা সামনে রেখে বাংলাদেশ এক রূপান্তরমূলক যুগে প্রবেশের পথে রয়েছে। ‘বাংলাদেশ […]
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদন সূত্রে জানা […]
ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে রেড নোটিস জারির নির্দেশ

ঢাকার গুলশানে ‘ঘুষ হিসেবে’ একটি ফ্ল্যাট গ্রহণের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে […]
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি-এর সহযোগিতায় “আন্তর্জাতিক Mother Language Day – Inclusive Classroom Programme” শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রিটেনের মূলধারার স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচার এবং বাংলা ভাষার ইতিহাস […]
