Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পুনরায় স্বাভাবিক হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি ভৈরব পৌঁছালে সিগন্যাল ত্রুটির কারণে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আটকা […]

কচুরিপানার আগ্রাসনে হুমকিতে শাপলা বিলের সৌন্দর্য

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ডিবির হাওরের একাংশে অবস্থিত লাল শাপলা বিল কচুরিপানার আগ্রাসনে তার নৈসর্গিক সৌন্দর্য হারানোর আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ সংগঠকরা। তারা বিলটির প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত কচুরিপানার বিস্তার রোধ ও সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শনিবার সকালে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’–এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট কিডনি ফাউন্ডেশনের সভাপতি […]

সিলেটে ৩৪ প্রার্থীর মধ্যে ২৫ জনই অন্যের টাকায় নির্বাচন করছেন

সিলেটের ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪ জন প্রার্থী। এর মধ্যে ২৫ জনই নিজেদের আয় নয়, বরং স্বজন, শুভানুধ্যায়ী ও প্রবাসীদের দান কিংবা ধার করা অর্থে নির্বাচনি ব্যয় চালানোর তথ্য দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহসভাপতি […]

নদীর তীরে নির্জন জঙ্গলে তুলে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণ

নদীর তীরে জেগে ওঠা নির্জন জঙ্গলে তুলে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুস্তুম আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুস্তুম আলী সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উমেদপুর গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে। সহকারী পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) প্রণয় রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তাকে শিশুকন্যা […]

বিএনপির নির্বাচনি জনসভায় শাবির ভিসি-প্রোভিসি, চলছে সমালোচনা

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ও উপ-উপাচার্যের উপস্থিতি বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ প্রশ্ন তুলছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী, উপ-উপাচার্য […]

‘দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেটের আলিয়া মাদরাসা মাঠ

সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে সিলেট আলিয়া মাদরাসা মাঠ মুখরিত হয়ে ওঠে ‘দুলাভাই’ স্লোগানে। তিনি মূলত জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হলেও সিলেট অঞ্চলে তার আরেকটি পরিচয় রয়েছে—এই অঞ্চলের এক নারীর সঙ্গে বিবাহিত হওয়ায় তরুণ-যুবকদের কাছে তিনি ‘দুলাভাই’ হিসেবে পরিচিত। এই পরিচয়টাই শনিবার (২২ জানুয়ারি) বিএনপি নেতাকর্মীরা আবারও জোরালোভাবে প্রকাশ করে। বিকেল ১টার আগে স্ত্রী […]

যারা বেহেশত-দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দল নির্বাচিত হলে নবী হযরত মুহাম্মদের ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মঞ্চে তিনি বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটা আল্লাহর, সেটি অন্য কেউ দিতে পারবে না। যারা মানুষকে টিকিট দেওয়ার কথা বলছে, […]

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জানিয়েছেন, দল ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। আজ (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “মহানবীর ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের মূলনীতিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, এবং দেশের শান্তিশৃঙ্খলা ফেরানো সম্ভব।” তিনি […]

সম্মাননা অর্জন: জেলা প্রশাসক ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট থেকে জানা গেছে, জীবনের মহৎ কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি একজন গুণী ব্যক্তি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। এই অর্জন তার জন্য শুধু আনন্দের নয়, গর্বেরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, “মহৎ কাজের মধ্যেই জীবনের প্রকৃত সাফল্য নিহিত। আর সেই অর্জন যখন রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত হয়, তখন তা নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয় হয়ে ওঠে। এই […]

এবার ভোট দেবেন সিলেট কারাগারের বন্দিরাও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবে দেশের কারাবন্দিরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ বন্দি আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার প্রাঙ্গণে স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের নিয়ম অনুযায়ী, কারাবন্দি কেউ যদি ভোটের আগে জামিনে মুক্তি পান, তবুও […]