Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভালোবাসার মানে জানালেন বুবলী

ডেস্ক সংবাদ

ভালোবাসার মানে জানালেন বুবলী

বছর ঘুরে চলে এলো ভালোবাসা দিবস। দিনটি বিশেষ করে রাখতে পরিকল্পনা শুরু করেছেন অনেকেই। তারকারাও ভাবছেন নতুন আয়োজনের। এ দিবস ঘিরে ভালোবাসাকে দারুণভাবে বিশ্লেষণ করেছেন ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী শবনম বুবলী।
ঢালিউডে বেশ আলোচিত এক নাম শবনম বুবলী। ভালোবেসে বিয়ে করেছেন সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি।
বর্তমানে একাই রয়েছেন চিত্রনায়িকা। তবে তার স্পেশাল ভালোবাসা সন্তান শেহজাদ খান বীরের জন্যই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভালোবাসা দিবস সম্পর্কে অভিমত জানতে চাইলে বুবলী বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব।
সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।
বুবলী আরও বলেন, ‘আমারদের জীবন খুব ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষপর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়।’
সম্প্রতি ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। পিনিকে’ বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর