Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

ডেস্ক সংবাদ

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

দীর্ঘ দিন ধরে আইসিসির ইভেন্টগুলো খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের শিরোপা জেতার কথা ভাবাও বিলাসিতা। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই বাংলাদেশের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, টাইগার অধিনায়ক শান্ত বললেন, এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, হট ফেবারিট ভারত ও শক্তিশালী নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর